১৬তম জাতীয় সংসদ (লোকসভা) নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছেন নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলের এ জয়লাভে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী মোদির পরিবার। উচ্ছ্বসিত হবেই বা না কেন, ভোট শুরুর আগে থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত কত পূজা-আরতিই না করেছেন তার মা এবং স্ত্রী।
ছেলে যখন প্রচারণায় ব্যস্ত মা তখন ব্যস্ত ছিলেন পূজা-আরতিতে, ছেলে যখন ভোটের ফলাফল দেখতে টিভি সেটের সামনে বসা, মা তখনও পূজা-আরতিতে মগ্ন।
narendra modi representing bjp_6274আর অভিমানী স্ত্রী? যিনি গত সাড়ে চার দশকেরও বেশি সময় ধরে বঞ্চিত ছিলেন স্ত্রীর মর্যাদা থেকেÑ তিনি কী করেছেন? সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, ১৮ বছর বয়সে মোদির হাতে সিঁদুর পরা জশোদাবেন চিমানমাল স্বামী জয়লাভ করা পর্যন্ত ভাত, চা না খাওয়ার অঙ্গীকার করেছেন, একইসঙ্গে অঙ্গীকার করেছেন জুতা না পরারও। সারাক্ষণ কাটিয়েছেন পূজা-আরতিতে।
মা-স্ত্রীর পূজা-আরতি বিফলে যায়নি। বিস্ময়কর ফলাফল করা বিজেপির মোদি এখন দেশটির ১৭তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার অপেক্ষায়।
সুনামি বইয়ে দেওয়া ফলাফল পেয়েই মার কাছে গিয়ে আশীর্বাদ নিয়েছেন মোদি। মা-ও বলেছেন, তার ছেলের নেতৃত্বেই দেশের উন্নয়ন হবে।
আর স্ত্রী? গুজরাটের মেহসানার জেলার উজায় বসবাসরত স্ত্রীর কি খোঁজ নিয়েছেন দীর্ঘ সাড়ে চার দশক পর এ বিষয়ে নীরবতা ভাঙা মোদি?
ফলাফলে উচ্ছ্বসিত বিজেপির পক্ষ থেকেও কি জশোদাবেন বরাবর কোনো খবর গিয়েছে?
শুক্রবার সন্ধ্যা পর্যন্ত মোদির স্ত্রীর ব্যাপারে তার অবস্থান জানা না গেলেও বৃহস্পতিবার ভারতের একটি আঞ্চলিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মোদি ডাকলেই ফিরবেন জশোদাবেন!
ওই প্রতিবেদনে জশোদাবেনের ভাইয়ের উদ্ধৃতি দিয়ে বলা হয়, মোদি ডাকলে তার ঘরে উঠতে ইচ্ছুক স্ত্রী।
জশোদাবেনের ভাই অশোক বলেন, বিয়ের পর জশোদাবেন কখনোই মোদির সঙ্গে ছিলেন না এবং আধ্যাত্মিক জীবন কাটিয়ে আসছেন। তবে তিনি এখনও হƒদয় থেকে মোদিকে স্বামী বলে মনে করেন। এমনকী মোদি প্রধানমন্ত্রী হওয়া ছাড়া জশোদাবেন ভাত-চা খাওয়া থেকেও বিরত আছেন এবং জুতা পরছেন না।
জশোদাবেন মোদির কাছে ফিরবেন কিনাÑ এমন প্রশ্ন করা হলে অশোক বলেন, তিনি (জশোদাবেন) এখনও মোদির প্রতি অনুরক্ত। যদি মোদি ডাকেন তবে তিনি এখনও তার কাছে ফিরতে প্রস্তুত।
সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হচ্ছেÑ গত চারটি নির্বাচনে মোদি তাকে অবিবাহিত দাবি করলেও এবং এ ব্যাপারে সংবাদ মাধ্যমের প্রশ্নে নীরবতা পালন করলেও এবারই প্রথম মনোনয়নপত্র জমাদানকালে জানিয়েছেন তিনি বিবাহিত। আর স্ত্রী হিসেবে স্বীকার করেছেন জশোদাবেনকে।
স্বভাবতই মনে করা হচ্ছে, যেহেতু এ নির্বাচনি প্রচারণায় স্ত্রীর নাম উল্লেখ করেছেন, সেহেতু ফলাফল ঘোষণার পর বঞ্চনামুক্ত হতে পারেন জশোদাবেন!
বিজেপি সমর্থকদের মতো আগ্রহীদের কৌতূহলের কেন্দ্রে এখন মোদিপতœীও! মোদির সঙ্গে জশোদাবেনও কি উঠছেন পঞ্চবটিতে (৭ রেসকোর্স রোর্ডে)!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *