বলিউডের অভিনেত্রী আলিয়া ভাটের সাধারণ জ্ঞান কম। এ বিষয়টি নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নানা মজার কথা প্রচারিত হচ্ছে। তবে এতে মোটেও বিব্রত নন বলে জানিয়েছেন আলিয়া। তিনি বরং এতে মজাই পাচ্ছেন। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া। ২১ বছর বয়সী আলিয়া ‘হাইওয়ে’ ও ‘টু স্টেটস’ সিনেমায় ভালো অভিনয় করে সবার নজর কাড়েন। কিন্তু সম্প্রতি করণ জোহরের চ্যাট শো ‘কফি উইথ করণ’-এ তিনি একটি প্রশ্নের ভুল উত্তর দেওয়ায় তা নিয়ে আলোচনার সূত্রপাত। এ প্রসঙ্গে আলিয়া বলেন, ‘আমি এ জন্য একটুও বিব্রত নই। আমি এতে হেসেছি। নিজের প্রতি হাসার ক্ষেত্রে আমি প্রথম ব্যক্তি। আমি সব সময় বলি, আমি বুদ্ধিমান নই বরং বোকা।’ সেই চ্যাট শোতে আলিয়া, সিদ্ধার্থ মালহোত্রা ও বরুণ ধাওয়ান মুখোমুখি হন করণ জোহরের। এতে আলিয়া ও বরুণ ভারতের প্রেসিডেন্টের নাম ভুল করেন। এতে আলিয়া ভারতের প্রেসিডেন্ট হিসেবে পৃথ্বিরাজ চৌহানের নাম বলেন। যদিও সঠিক উত্তর হবে প্রণব মুখোপাধ্যায়। তবে এ উত্তর শিগগিরই অনলাইনে ছড়িয়ে পড়ে। আর আলিয়ার সাধারণ জ্ঞানের বহর নিয়ে অনলাইনে বহু মন্তব্য আসতে থাকে। তবে এতে মোটেও বিব্রত হননি বলে জানান আলিয়া। Post navigation পরকীয়ায় ব্যস্ত প্রভা ক্যাটের অনামিকায় কার আংটি?