image_82264_0কান ফিল্ম ফেস্টিভ্যাল- ২০১৪’র রেড কার্পেটে দাঁড়িয়ে ক্যামেরাম্যানদের সামনে ছবি তোলার জন্য পোজ দিচ্ছিলেন অভিনেত্রী আমেরিকা জর্জিন ফেরেরা। এমন সময় দিব্যি অভিজাত পোশাক পরা এক সুপুরুষ ব্যক্তি কড়া নিরাপত্তাকে বুড়ো আঙুল দেখিয়ে লাল গালিচাটির ওপর দিয়ে দৌড়ে এসে ফুলে-ফেঁপে থাকা শুভ্র গাউন পরিহিত মার্কিন অভিনেত্রীর পোশাকের নিচে ঢুকে কি-না লুকিয়ে পড়লেন!

শুক্রবার ‘হাউ টু ট্রেইন ইওর ড্রাগন টু’ সিনেমার প্রিমিয়ারের আগেই ঘটে যাওয়া এই ঘটনার আমস্মিকতার চমক কাটতে না কাটতেই নিরাপত্তারক্ষীরা দ্রুত এসে অভিনেত্রীর পোশাকের নিচ থেকে লুকিয়ে থাকা ব্যক্তিটিকে টেনে বের করেন। তারপরেই ওই ব্যক্তির পরিচয় উদ্ধার করা হয়- ইউক্রেনের ভিতালি সেদিউক নামের লোকটি এই ধরনের স্টান্টবাজি নাকি এর আগেও করে দেখিয়েছেন!

ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মার্কিন ওই অভিনেত্রী ঠিক কতটা চমকে গিয়েছিলেন তা তো পাশের ছবিটি দেখেই বলে দেয়া যায়! কিন্তু এই ঘটনা নিয়ে শেষতক আর কথা বাড়াননি ফেরেরা। কার্পেটের ওপর দিয়ে হেঁটে গিয়ে সিনেমার প্রিমিয়ারে অংশগ্রহণ আর তারপর এক পার্টিতেও আমন্ত্রিত অতিথিদের সঙ্গে দিব্যি হেসেখেলে আর ছবি তুলে সময় পার করেছেন তিনি। সূত্র: ইন্ডিয়া টুডে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *