jamayat1বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান বলেছেন, ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পবিত্র ‘শবে মেরাজের’ কারণে ২৭ মে মঙ্গলবারের পরিবর্তে ২৮ মে বুধবার পালিত হবে। দলটি সারাদেশে খুন, গুম ও অপহরণসহ আইন-শৃংখলা পরিস্থিতির চরম অবনতি ও জনবিচ্ছিন্ন সরকারের সীমাহীন ব্যর্থতার প্রতিবাদে এ দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে।

রোববার এক বিবৃতিতে তিনি এসব কথা জানান।

শফিকুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ঘোষিত দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ২৭ মে মঙ্গলবারের পরিবর্তে ২৮ মে বুধবার পালন করার জন্য তিনি সংগঠনের সকল শাখার প্রতি আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *