shamim-42রাজধানীর প্রায় প্রতিটি বাজারেই চলছে ফরমালিন যুক্ত পণ্যের ব্যাবসা। রাজধানীর মোহাম্মদপুরের টাউনহল কাঁচাবাজারকে ফরমালিন মুক্ত মার্কেট ঘোষণার পরেও অবাধে চলছে ফরমালিন মেশানো পণ্যের রমরমা ব্যাবসা। সকালে মার্কেটের মাছ আর ফলের দোকানে অভিযান চালিয়ে মাছে ফরমালিন মেশানোর প্রমাণ পায় পুলিশের ভ্রাম্যমাণ আদালত।

তবে মাছ ব্যাবসায়ীরা দোকান ছেড়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কাটা হচ্ছে রুই, কাতল, মাগুরসহ বিভন্ন ছোট বড় মাছ। তবে কোন উৎসব আয়োজনের জন্য নয়। রাজধানীর টাউনহল মার্কেটে পুলিশি অভিযানে জব্দ করা হয় ফরমালিন মেশানো এই মাছ। আর কেরোসিন ঢেলে সেগুলো ফেলে দেয়া হয় ডাস্টবিনে।

সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা বলেন, ‘মোটামুটি সব দোকানেই অভিযান চালিয়েছি। তবে ১২-১৩ টি দোকানে ফরমালিন যুক্ত মাছ পেয়েছি।’

এর আগে সকাল থেকে মার্কেটটির বিভিন্ন দোকানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। তবে চার ঘন্টার এই অভিযান চলার সময় দেখা পাওয়া যায়নি কোন মাছ ব্যাবসায়ীর।

এদিকে অভিযানের আগেই বন্ধ দেখা যায় মার্কেটটির অধিকাংশ ফলের দোকান। আর খোলা থাকা দুটি দোকানে জব্দ করা হয় ফরমালিন মেশানো মৌসুমি ফল আম এবং লিচু।

অভিযান পরিাচালনাকারী বলেন, ‘মাছ অথবা ফল যেখানে আমরা ফরমালিন পেয়েছি, সেখানকার ক্ষতিকর আলামত আমরা বিনষ্ট করেছি।

এ ক্ষেত্রে দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করে নষ্ট করা হয় সেগুলো। তবে ভ্রাম্যমাণ আদালত চলে গেলে আবারো ফিরে আসে বিষাক্ত মাছ ব্যবসায়ীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *