hiro the super star-sakibkhan-apu-swadeshnews24-s

শাকিব খান আগেই জানিয়েছেন, তাঁর প্রথম প্রযোজিত হিরো দ্য সুপারস্টার ছবির গানগুলো ব্যাংকক আর লন্ডনের বিভিন্ন লোকেশনে চিত্রায়ণ করবেন। এবার শুরু হলো ব্যাংককের শুটিং। গতকাল শুক্রবার ছবির তিন শিল্পী শাকিব খান, অপু বিশ্বাস ও ববি এবং পরিচালক বদিউল আলম ব্যাংককে যান। ব্যাংকক যাওয়ার আগে শাকিব বলেন, ‘প্রথমে আমরা লন্ডনের লোকেশনে কাজ করতে চেয়েছিলাম। কিন্তু ভিসা-জটিলতার কারণে তা সম্ভব হয়নি। এই ফাঁকে ব্যাংককের কাজগুলো শেষ করছি। ওখানে আমরা দুটি গান চিত্রায়ণের কাজ করব।’
তিনি জানান, দুটি গানের দৃশ্য ধারণের জন্য আগামী ১০ জুন লন্ডনে যাবেন তাঁরা। আগামী রোজার ঈদে ছবিটি মুক্তি দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *