kolkata-IPL_SwadeshNews24_RadioSwadesh

আইপিএলে দ্বিতীয় শিরোপা জিতেছে কলকাতা নাইট রাইডার্স। স্বাভাবিকভাবেই কলকাতাজুড়ে উৎসবের আমেজ। ৬৪ হাজার লোক ইডেন গার্ডেনে একত্রিত হয়েছে সাকিবদের সংবর্ধনা দিতে। উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এসেছেন দল মালিক শাহরুখ খানও।

সকাল থেকেই কলকাতা ব্যস্ত ছিলো উৎসব আয়োজনে। ১১টা ৪০ মিনিটে খুলে দেওয়া হয় ইডেনের গেট। আয়োজকদের আন্দাজের বহু লোক বেশি চলে আসে ইডেনে। এক পর্যায়ে ভিড় ঠেকাতে লাঠিচার্জও করতে হয় পুলিশকে। তাতেও অবশ্য দমেনি গম্ভিরদের সমর্থকরা। উল্টো শাহরুখ খানের আসার খবরে পুরো কলকাতা মিশে যায় ইডেনে।

সংবর্ধনা অনুষ্ঠানে নাইট রাইডার্সের প্রত্যেক সদস্যকে মিষ্টি মুখ করাবেন মুখ্যমন্ত্রী মমতা। রাজ্যসরকারের পক্ষ থেকে প্রত্যেককে দেওয়া হবে এক ভরি করে সোনা দিয়ে বানানো আংটি, সাথে থাকতে উত্তরীয় ও মিষ্টিও। একেবারে সাংস্কৃতিক পুরস্কার যাকে বলে!

ফ্লাইট জটিলতার কারণে নির্ধারিত সময়ের বেশ খানিকটা পরে ইডেন গার্ডেন্সে পৌঁছান শাহরুখ খান। তার আসার আগেই শুরু হয়ে যায় অনুষ্ঠান। মমতা ব্যানার্জি ইডেনে ঢুকেন বিকেল চারটার দিকে। কলকাতা নাইট রাইডার্স দল ইডেনে ঢুকে তারও আগে। দল আসার পর থেকেই গেটের বাইরের ভিড় চলে যায় নিয়ন্ত্রণের বাইরে। বাধ্য হয়ে সব গেট বন্ধ করে দেয় পুলিশ।

বিকেল সাড়ে চারটায় অনুষ্ঠানে হাজির হন শাহরুখ। আসার পথে নিজের দেরির জন্য বারবার টুইটারে ক্ষমা প্রার্থনা করেন তিনি! একই সাথে জানাতে থাকেন আর কতক্ষণের মধ্যে পৌঁছুতে পারবেন তিনি।

চারটা ৪০ মিনিটে গৌতম গম্ভিরকে নিয়ে কেক কাটেন শাহরুখ। এভাবেই এগুতে থাকে কলকাতার নাইট সংবর্ধনা। এর মাঝে প্রচণ্ড ভিড় দেখে মমতা ব্যানার্জি একবার ঘোষণা দেন যে আগামীবার থেকে ব্রিগেড গ্রাউন্ডে। তার মানে মমতা ব্যানার্জি ধরেই নিয়েছেন এখন থেকে আইপিএলের চ্যাম্পিয়ন হবে শুধু কলকাতাই!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *