Breaking
Tue. Jul 14th, 2026

সিএনজি স্টেশন মালিকদের ধর্মঘট স্থগিত

cng_sm_swadeshnews24দেশের সিএনজি স্টেশনগুলোতে রোববার সকাল ৬টা থেকে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত করা হয়েছে। ৭ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওনার্স অ্যাসোসিয়েশন এ ধর্মঘটের ডাক দিয়েছিল।

অ্যাসোসিয়েশনের সভাপতি জাকির হোসেন নয়ন শনিবার বিকেলে ধর্মঘট স্থগিতের সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, আমরা যোগাযোগমন্ত্রীর সঙ্গে বসেছিলাম।তিনি ১৪ আগস্টের মধ্যে আমাদের দাবি দাওয়া পূরণে আশ্বাস দিয়েছেন।তাই ওই সময় পর্যন্ত ধর্মঘট স্থগিত করা হয়েছে।দাবি পূরণ না হলে আমরা আবারও আন্দোলনে যাবো। 

আসোসিয়েশনের নেতারা জানান, সিএনজি স্টেশন মালিকরা দীর্ঘদিন ধরে ৭ দফা দাবি বাস্তবায়নের জন্য নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে আসছেন। এগুলোর মধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় গত ৩১ ডিসেম্বর পেট্রোবাংলাকে ৫ দফা দাবি বাস্তবায়নের নির্দেশনাও দেয়। কিন্তু সেই সুপারিশ বাস্তবায়ন করা হয়নি। এমন পরিস্থিতিতে সিএনজি স্টেশন মালিকদের পক্ষে স্টেশন পরিচালনা করা একেবারেই অসম্ভব হয়ে পড়েছে।

তাই গত ১০ মে অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় ৮ জুন রোববার সকাল ৬টা থেকে দেশের সব সিএনজি স্টেশনে ধর্মঘট পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। 

তাদের ৭ দফা দাবির মধ্যে রয়েছে, বিদ্যুতের বাড়তি দাম স্টেশন মালিকদের মার্জিনের সঙ্গে সমন্বয় করা, স্টেশন মালিকদের কমিশন ১২ পয়সা থেকে বাড়িয়ে ২.৯৮ টাকা করা, ফিড গ্যাসের বাড়তি দামের জামানত হিসেবে চেক জমা রাখা, সিএনজি স্টেশন থেকে গ্যাস রেশনিং প্রথা তুলে নেওয়া, সংযোগবঞ্চিত ৫৪টি সিএনজি স্টেশনে প্রতিশ্রুত গ্যাস দ্রুত সংযোগ দেওয়া, সব সিএনজি স্টেশনে ইভিসি মিটার স্থাপন করা, সিএনজি খাত সংক্রান্ত যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা করা ইত্যাদি। 

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *