বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ে ভাঙচুর ও সহকারী রেজিস্ট্রারকে মারধরের ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দাায়ের করা হয়েছে।শুক্রবার গভীর রাতে কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের কর্মকর্তা মো. সাইদুজ্জামান।মামলায় ৪ জনের নাম উল্লেখ করে ৪০/৫০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি শাখাওয়াত হোসেন।আসামিরা হলেন- বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আকিব জাবেদ খান, রেজা শরীফ, এনামুল মনি ও আল মামুন।কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার রেজিস্ট্রার কার্যালয়ে আকস্মিক হামলা চালিয়ে ভাঙচুর ও সহকারী রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপকে মারপিট করে ছাত্রদের একটি অংশ। তিনি বর্তমানে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।হামলাকারীদের গ্রেফতারের অভিযান চলছে বলে জানান ওসি। Post navigation সিএনজি স্টেশন মালিকদের ধর্মঘট স্থগিত আমরা জজ মিয়া তৈরি করতে চাই না-স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী