27375_chapaiচাঁপাইনবাবগঞ্জ সদর শিবগঞ্জ ও গোমস্তাপুরে বজ্রপাতে মা-ছেলেসহ ৪ জন নিহত হয়েছে। নিহতদের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার রাত আটটার দিকে কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়। নিহতরা হলো, সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের আয়েশ মশিউর রহমানের ছেলে আয়েশ উদ্দীন (৬০) ও ইসলামপুর ইউনিয়নের মোস্তফার ছেলে আমিরুল (২৪)। শিবগঞ্জ পৌর এলাকার বিরাহিমপুর গ্রামের রুহুলের স্ত্রী  মোসা. শিরিন আক্তার (২৪) ও তার তিন বছরের শিশু সন্তান আবু সায়িদ, চককিত্তি ইউপির লাউঘাটা গ্রামের মো. মন্জুর আলীর ছেলে মো. সাদিকুল ইসলাম (৪০)। এদিকে একই সময় বজ্রপাতে গোমস্তাপুর উপজেলার আলীনগর ইউপির ইমামনগর গ্রামের মৃত আরেপ আলীর ছেলে মো. সাইফুল ইসলাম (৪০)বাড়ীর পার্শ্বে একটি আম বাগানে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মারা যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *