সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গড় লেনদেন কমেছে ৪ দশমিক ৫৪ শতাংশ। লেনদেন কমলেও বেড়েছে সব ধরনরে সূচক। ডিএসই সূত্রে জানা যায়, আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৫ হাজার ২৬ কোটি ১৩ লাখ টাকার শেয়ার। আর সমাপ্ত সপ্তাহে তা ছিল ৪ হাজার ৭৯৭ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার। এ হিসাবে গত সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ২২৮ কোটি ২৯ লাখ টাকা বা ৪ দশমিক ৫৪ শতাংশ। এ লেনদেনের মধ্যে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন ৮৯ দশমিক ৯২ শতাংশ; ‘বি’ ক্যাটাগরির লেনদেন ১ দশমিক ৫০ শতাংশ; ‘এন’ ক্যাটাগরির লেনদেন ৬ দশমিক ৩৭ শতাংশ এবং ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে ২ দশমিক ২১ শতাংশ। ডিএসইর প্রধান সূচক বা ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৪ দশমিক ১৯ শতাংশ বা ২১০ দশমিক পয়েন্ট বেড়েছে। আর ডিএসই৩০ সূচক বেড়েছে ২ দশমিক ২৩ শতাংশ বা ৪৩ পয়েন্ট। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩১৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ২৫৪টির, কমেছে ৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ৭টির। আর লেনদেন হয়নি ৩ কোম্পানির। এদিকে গত সপ্তাহে সিএসইর প্রধান সূচক বেড়েছে ৩ দশমিক ২৫ শতাংশ বা ৫১১ পয়েন্ট। গত সপ্তাহে সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৮০টির, কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৮টির। মোট লেনদেন হয়েছে ৩০০ কোটি ৬১ লাখ টাকা। Post navigation খালি হাতে ফিরলেন তোবার শ্রমিকেরা চার ধাপ এগিয়ে ৮৬তম চট্টগ্রাম বন্দর