সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে জিম্বাবুয়ে ৪৪৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে চতুর্থ দিন শেষে ১ উইকেটে ৭১ রান তুলেছে। শেষ দিনে তাদের জয়ের জন্য আরো প্রয়োজন ৩৭৮ রান। হাতে আছে ৯ উইকেট। সিকান্দার রাজা ৪৩ ও হ্যামিল্টন মাসাকাদজা ২৬ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। প্রথম ইনিংসে ১২৯ রানে এগিয়ে থাকা বাংলাদেশ শনিবার টেস্টের চতুর্থ দিনে ৫ উইকেটে ৩১৯ রান করে তাদের দ্বিতীয় ইনিংস ঘোষনা করে। মুমিনুল হকের অপরাজিত ১৩১, তামিম ইকবালের ৬৫ ও মুশফিকুর রহিমের ঝড়ো ৪৬ রানের সুবাদে এ স্কোর গড়ে বাংলাদেশ। পানিয়াঙ্গারা ও এন মুশিয়াঙ্গে ২টি করে উইকেট নেন। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে জিম্বাবুয়ের চেয়ে ১২৯ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করা বাংলাদেশ তৃতীয় দিন শেষে তুলেছিল বিনা উইকেটে ২৩ রান। এর আগে বাংলাদেশের করা ৫০৩ রানের জবাবে ৩৭৪ রানে গুঁটিয়ে যায় জিম্বাবুয়ে। Post navigation ১৯৮ রানের লিড বাংলাদেশের, স্কোর: ৬৯/১ (দ্বিতীয় ইনিংস) প্রথম সেশনেই অর্ধেক কাজ শেষ টাইগারদের