শীর্ষ নিউজ ডটকম, ঢাকা : রাজধানীর কারওয়ান বাজারে চলছে পুলিশের ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযান। সোনারগা ক্রর্সিং থেকে শুরু করে পান্থপথ পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চলবে। রোববার দুপুরে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম শীর্ষ নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এক শ্রেণির ব্যবসায়ীরা অবৈধভাবে ফুটপাত দখল করে দোকান নিয়ে বসে আছে। রাস্তা দখল করে রাখায় পথচারীদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এ কারণে মূলত এই উচ্ছেদ অভিযান চলছে। PUBLISHED BY ASHIQUR RAHMAN SWADESHNEWS24.COM Post navigation পুলিশের দুর্নামের পেছনে চলচ্চিত্র শিল্প ‘লুম ব্যান্ড’ পরিবেশের জন্য ক্ষতিকর?