sagar-runi-1সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া তানভীর রহমানের জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট। বিচারপতি মো. নিজামুল হক ও বিচারপতি নূরুল হক জায়গীরদারের হাইকোর্ট বেঞ্চ গতকাল এ জামিন মঞ্জুর করেন। তানভীর রহমানের পক্ষে শুনানিতে অংশ নেন এডভোকেট ফাওজিয়া করিম ফিরোজ। বিনা বিচারে তাকে দীর্ঘদিন আটক রাখা হয়েছে উল্লেখ করে তার জামিন চাওয়া হয়। জামিনের বিরোধিতা করেন এটর্নি জেনারেল মাহবুবে আলম এবং ডেপুটি এটর্নি জেনারেল অমিত তালুকদার। শুনানি শেষে আদালত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে ও রুল দেয়। এ আদেশের ফলে তানভীর রহমানের কারামুক্তিতে আর কোন আইনি বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী। ২০১২ সালের ১১ই ফেব্রুয়ারি রাজধানীর রাজাবাজারের নিজ বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি। এ ঘটনায় পরদিন শেরেবাংলা নগর থানায় মামলা করেন রুনির ভাই নওশের আলম। এ হত্যা মামলার তদন্ত শুরু করেছিল গোয়েন্দা পুলিশ। পরে হাইকোর্টের নির্দেশে তদন্তভার র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়।
তবে দীর্ঘ সময়েও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ হত্যাকা-ের রহস্য উন্মোচন করতে পারেনি।
দায়ী ব্যক্তিদেরও চিহ্নিত করতে পারেননি তারা।

post by ashiqur rahman swadeshnews24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *