52876_imপাকিস্তানকে ‘অচল’ করে দেয়ার হুমকি দিয়েছেন। গতকাল জনপ্রিয় সাবেক এ ক্রিকেটার আগামী ১৬ই ডিসেম্বরের মধ্যে পুরো পাকিস্তানকে অচল করে দেয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন। ২০১৩ সালে অনুষ্ঠিত নির্বাচনে ব্যাপক আকারে ভোট জালিয়াতির অভিযোগে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সরকার একটি নিরপেক্ষ তদন্ত শুরুতে ব্যর্থ হলে, এমন পদক্ষেপ নেয়ার ঘোষণা দেন তিনি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। রাজধানী ইসলামাবাদে পাকিস্তানের পার্লামেন্টের বাইরে একটি বিক্ষোভ সমাবেশে ইমরান তার বক্তব্য রাখেন। ওই নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে নওয়াজ শরীফ ক্ষমতায় আসেন। ইমরান তার হুঁশিয়ারিতে বলেন, বল আপনার কোর্টে, নওয়াজ শরীফ- আপনারা আলাপ-আলোচনা করুন, তদন্ত করুন এবং সমস্যার সমাধান করুন। ১৬ই ডিসেম্বর এলে, আমরা পাকিস্তানকে অচল করে দেবো, এবং এরপর আমি যা করবো তা আপনি সহ্য করতে পারবেন না।

POST BY ASHIQUR RAHMAN SWADESHNEWS24.COM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *