পাকিস্তানের তালেবান জঙ্গিরা পেশোয়ারের স্কুলে হামলার মতো আরো হামলা চালানোর হুমকি দিয়েছে। বুধবার ই-মেইলে তালেবানের পক্ষ থেকে হামলাকারীদের ছবি ও একটি বিবৃতি পাঠানো হয়। ছবিতে যে অস্ত্রধারীদের দেখা যাচ্ছে তারাই মঙ্গলবার স্কুলে হত্যাযজ্ঞ চালিয়েছে বলে বিবৃতিতে জানানো হয়। বিবৃতিতে পাকিস্তান তালেবানের মুখপাত্র মোহাম্মদ খুরসানি উল্লেখ করেছেন, গতকাল তারা পেশোয়ারে যে হামলা চালিয়েছে তা ন্যায্য। কেননা পাকিস্তানের সেনাবাহিনী দীর্ঘদিন ধরে তালেবান যোদ্ধাদের স্বজন ও সন্তানদের হত্যা করে আসছে। তিনি আরো জানান, এ ধরনের আরো হামলা চালানো হবে। হামলা থেকে রক্ষা পেতে পাকিস্তানের বেসামরিক নাগরিকদের দেশটির সেনাবাহিনী সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান থেকে বেরিয়ে আসার পরামর্শ দেন। হামলাকারী জঙ্গিদের যে ছবিটি তালেবানের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে, তাতে অস্ত্র হাতে ছয় ব্যক্তি ও তাদের মাঝে আরো একজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পেছনে সাদা রঙের একটি ব্যানার ঝোলানো। বিবৃতিতে বলা হয়, ছবিটি পাকিস্তানের আদিবাসী অধ্যুষিত এলাকায় তোলা। – আশিকুর রহমান চৌধুরী স্বদেশ নিউজ২৪,কম Post navigation আদালত থেকে জেলে যাওয়ার পথে অসুস্থ মদন মিত্র অস্ট্রেলিয়ায় ৮ শিশু হত্যার ঘটনায় ‘মা’ গ্রেফতার