somoy_news_5699অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের কেয়ার্নস শহরে ছুরিকাঘাতে ৮ শিশু হত্যার ঘটনায় তাদের এক মাকে গ্রেফতার করা হয়েছে। যিনি নিহত সাত ভাই-বোনের জননী।

কেয়ানর্স গোয়েন্দা পুলিশের পরিদর্শক জানান, ৩৭ বছর বয়সী ওই নারী পুলিশ হেফাজতে কেয়ানর্স বেইস হাসপাতালে চিকিৎসাধীন। তবে তিনি তদন্তকারীদের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলেছেন বলেও জানায় পুলিশ।

কেয়ানর্সের এক বাসা থেকে শুক্রবার ছুরিকাঘাতে নিহত ৮ শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। তাদের সাতজনই গ্রেফতার হওয়া নারীর ছেলে ও মেয়ে এবং অন্য শিশুটি সম্পর্কে তার ভাতিজি। নিহত শিশুদের পাশে মধ্যবয়সী ওই নারীকে ছুরিকাহত অবস্থায় দেখা যায়। ঘটনাস্থল থেকে ছুরিসহ একাধিক অস্ত্র উদ্ধার করে পুলিশ। নিহত শিশুদের বয়স ১৮ মাস থেকে ১৫ বছর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *