ব্রেয়াকিং নিউজ
ব্রেয়াকিং নিউজ

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আগুনে পুড়ে বাংলাদেশিসহ ১০ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার স্থানীয় সময় ভোরে এই ঘটনা ঘটে। ওই এলাকায় বাংলাদেশের চট্টগ্রামের ও ভারতীয় কিছু লোকজন থাকতেন বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান শুক্রবার দুপুরে মোবাইল ফোনে বলেন, ‘আবুধাবির কাছেই শিল্পনগর মোসাফফাহ এলাকায় টায়ার নির্মাণকারী একটি প্রতিষ্ঠানে আগুন লাগে। এতে আট-নয়জন নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।’

এর মধ্যে কতজন বাংলাদেশি? জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, ‘আমরা এখনো নিশ্চিত নই কয়জন বাংলাদেশি। দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে আছেন। আমরা পরিচয় জানার চেষ্টা করছি।’

দূতাবাস সূত্রে জানা গেছে, শুক্রবার স্থানীয় সময় ভোর তিনটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত লোকজনের মরদেহ আবুধাবি শেখ খলিফা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। তবে তাঁদের শরীর পুরোটা পুড়ে যাওয়ায় পরিচয় নিশ্চিত হওয়া যায়নি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *