7e4113e9a1e4de9e1d11d393b12b594f-Momotaভারত জুড়ে যখন সোয়াইন ফ্লুর প্রাদুর্ভাব, ঠিক তখন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘মশার কামড়ে সোয়াইন ফ্লু হয়।’ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এনডিটিভি। খবরে বলা হয়, মমতার এই মন্তব্য স্বাস্থ্য বিশেষজ্ঞদের জন্য সংকেতধ্বনি হতে পারে। কেননা তারা বলে থাকেন, মানুষের অসচেতনতাই এই ভাইরাস ছড়িয়ে পড়তে সাহায্য করে।
চিকিৎসকদের মতে, শূকর থেকে সোয়াইন ফ্লু আক্রান্ত হয় মানুষ। যে কারণে ভাইরাসটার নাম এমন। আক্রান্ত মানুষ থেকে সুস্থ মানুষে সংক্রমিত হয় এই ভাইরাস।
কিন্তু মমতা বললেন, ‘বেশিরভাগ ক্ষেত্রে মশার কামড়েই সোয়াইন ফ্লু হচ্ছে।’
মমতা বলেন, ‘এখন মুক্ত পৃথিবী। মানুষ এখন এখান থেকে ওখানে যখন-তখন ভ্রমণ করছে। এটা (সোয়াইন ফ্লু) বেশি হচ্ছে মশার কামড় থেকেই। এটা আমার একার পক্ষে সামাল দেওয়া সম্ভব নয়। কিন্তু যথাযথভাবে একে নির্মূল করা আমাদের মানবিক দায়িত্ব।’
প্রসঙ্গত, সোয়াইন ফ্লুতে এ পর্যন্ত ৬৭০ ভারতীয় মারা গেছে। আক্রান্তের খবর পাওয়া গেছে কমপক্ষে আরও ১০ হাজার।
সোয়াইন ফ্লুতে সবচেয়ে বেশী মারা গেছে রাজস্থানে, ১৯১ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *