ইয়েমেনের দুটি মসজিদের বাইরে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৪২ জন নিহত হয়েছেন। এ ঘটনার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে জঙ্গিসংগঠন ইসলামিক স্টেট (আইএস)।
শুক্রবার বার্তা সংস্থা এএফপির এক খবরে এ তথ্য জানা গেছে।
বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত খবরে জানা যায়, অনলাইনে দেওয়া এক বিবৃতিতে আইএস এ হামলা সম্বন্ধে বলেছে ‘এটি ক্ষুদ্র সূচনা মাত্র।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘বিধর্মী’ হুতিদের এটি জেনে রাখা উচিত যে, আইএসের সৈন্যরা তাদের ধ্বংস না করা পর্যন্ত এবং সাফাভিদদের (‍ইরানিদের) হাত কেটে না নেওয়া পর্যন্ত এটি অব্যাহত থাকবে।
শিয়া হুতিরা গত সেপ্টেম্বরে রাজধানী সানা দখল করে নেয়, ইরান তাদের সহায়তা করে বলে অভিযোগ রয়েছে।
এস প্রথমবারের মতো ইয়েমেনে কোনো হামলার দায় শিকার করল। দেশটিতে আল কায়েদাকে সবচেয়ে বড় জিহাদি গোষ্ঠী হিসেবে বিবেচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *