ব্রেন্ডন ম্যাককালামের নেতৃত্বে দারুণ ভাবে এগিয়ে যাচ্ছে নিউজিল্যান্ড। এরই ধারাবাহিকতায় আগামী বছর টি-২০ বিশ্বকাপ পর্যন্ত তিন ফরম্যাটের ক্রিকেটে তার নেতৃত্বই দেখতে চান কিউই সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিং। গত বছর থেকেই ম্যাককালামের অধিনায়কত্বের সুফল পায় নিউজিল্যান্ড। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়। আর সর্বশেষ প্রথমবারের মত দলকে বিশ্বকাপের ফাইনালে নিয়ে যান এ ডানহাতি ব্যাটসম্যান। মেলবোর্নের ফাইনালে অস্ট্রেলিয়া জয় পেলেও ছয় সপ্তাহের এ আসরে নিজেদের আধিপত্য বিস্তার করে রাখে নিউজিল্যান্ড। ফাইনালের আগে সবকটি ম্যাচেই জয় পায় তারা। এদিকে সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি ও পেসার কাইল মিলস বিশ্বকাপের পর অবসর নিলেও ফ্লেমিং মনে করেন, ৩৩ বছরের এ তারকার হাত ধরে কিউইরা আরও ভালো করবে। আইসিসি’র অফিসিয়াল ওয়েবসাইটের এক কলামে ফ্লেমিং লিখেছেন, আমি আশাকরি তিন ফরম্যাটের খেলায় ম্যাককালাম দলের দায়িত্ব ধরে রাখবে। ব্ল্যাক ক্যাপসরা তার অধীনে খেলে অভ্যস্ত।’ তিনি আরো জানান, ‘একজন ইতিবাচক দলনেতা হিসেবে সে উদাহারণ হয়ে থাকবে। যদিও কেন উইলিয়ামসন অধিনায়ক হবার যোগ্য। তবে আমি মনে করি টি-২০ বিশ্বকাপ পর্যন্ত ম্যাককালামেরই দলনেতা থাকা উচিৎ।’ REPORT:Jamilur RAhman Post navigation ভেট্টরি ব্রিসবেন হিটের কোচ হলেন বোলিং টেস্ট অনিবার্য নারিনের