ঢাকার দুই সিটি নির্বাচনের জন্য ঘোষিত তফসিল স্থগিত চেয়ে করা রিটের শুনানি আগামী রবিবার অনুষ্ঠিত হবে।বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট একটি বেঞ্চ বৃহস্পতিবার এ দিন ধার্য করেন।বুধবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের জন্য ঘোষিত তফসিলের স্থগিত চেয়ে রিট করেন সুপ্রিমকোর্টের আইনজীবী ইউসুছ আলী আকন্দ।তিনি সাংবাদিকদের জানান, ‘ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নাম ঘোষণা কেন অবৈধ ও বেআইন ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারির নির্দেশনা চেয়েছি। একইসঙ্গে এই রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সিটি করপোরেশনের অনুষ্ঠিতব্য নির্বাচন স্থগিত রাখার আবেদন করেছি।’তিনি আরও বলেন, ‘সিটি করপোরেশন আইন ২০০৯ অনুযায়ী বিভিন্ন সিটি করপোরেশনের নাম সংশ্লিষ্ট জায়গার নামে রাখা হয়েছে। কিন্তু রাজধানী ঢাকাকে বিভক্ত করে উত্তর ও দক্ষিণ করা হয়েছে। তাহলে রাজধানী ঢাকার অংশ কোনটি? সিটি করপোরেশনের ভোটার তালিকার সিডি সংগ্রহ করতে উত্তরের প্রার্থীদেরকে ২৭ হাজার এবং দক্ষিণের প্রার্থীদেরকে ১৮ হাজার টাকা দিতে হচ্ছে। কিন্তু একজন নাগরিক হিসেবে বিনামূল্যে এই তালিকা পাওয়ার আমাদের অধিকার রয়েছে।’ Post navigation মৃত্যুর দুঃশ্চিন্তা করি না: হাসিনা সিটি নির্বাচনে সমান সুযোগ চায় বিএনপি