‘মেইড ইন নড়াইল’ খ্যাত টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের কাছে একজন সত্যিকারের নায়ক। যিনি পঙ্গুত্বের ঝুঁকি নিয়ে হলেও লাল-সবুজের দেশটির জন্য তার সেনাদের নিয়ে মাঠে ঝাঁপিয়ে পড়েন।

দলের সতীর্থরা বড় ভাই আর অভিভাবক হিসেবেই তাকে মানেন ক্রিকেট মাঠে ও মাঠের বাইরে।

দলের জুনিয়রদের নিয়ে বেশ আয়েশি ভঙিতে হাস্যরসে ভরা গল্পের ঝোলা নিয়েও তাকে বসতে দেখা যায়। শুধু মাঠেই নয়, মাশরাফিকে এবারে দেখা গেল দলের সতীর্থদের নিয়ে বিমানে মজা করতে।

যেখানে ঘুমন্ত সোহাগ গাজীকে চাঙ্গা করতে মাশরাফি হাতে থাকা বোতলের পানি মুখে ছিটিয়ে দেন। ঠিক যেমনি করে প্রতিপক্ষের উইকেট তুলে নিতে বোলারদের চাঙ্গা করেন মাশরাফি। নিজেও উইকেটের শিকারে মাঠে যেভাবে সুযোগ খোঁজেন, সেভাবে বিমানের ভেতরেও শিকারের সুযোগ খুঁজতে থাকেন টাইগার দলপতি। তবে, এটা উইকেট তুলে নেওয়ার খোঁজ নয়, সাব্বির রহমান আর বাকি যারা বিমানে ঘুমিয়ে ছিলেন তাদের মুখে পানির ছিটা দিয়ে ঘুম থেকে তোলার সুযোগের খোঁজ।
REPORT:Jamilur Rahman

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *