khaleda-ziaswadesh24জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবেল ট্রাস্ট মামলার হাজিরা দিতে বকশী বাজারের বিশেষ আদালতে যাবার প্রস্তুতি নিচ্ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

রোববার সকাল ১০টার দিকে গুলশানের নিজ কার্যালয় থেকে বকশী বাজার আলিয়া মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হবেন বলে জানিয়েছেন খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল।

কার্যলয় সূত্রে জানা যায়, বেগম জিয়া ভোর ৬টায় ঘুম থেকে উঠে নামাজ ও কোরআন তেলাওয়াত করেন। এরপর সকাল পৌনে ৮টার দিকে গুলশানের বাসা থেকে তার জন্য নাস্তা নিয়ে আসা হয়।

এদিকে আদালতে যাবার জন্য তার (খালেদা জিয়া) গাড়িবহরগুলো প্রস্তুত করা হচ্ছে। এছাড়া গুলশান কার্যালয়ের সামনে পুলিশের নিরাপত্তাবলয় জোড়দার রয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, বকশী বাজারের বিশেষ আদালত থেকে বের হয়ে বেগম জিয়া তার গুলশানের বাসায় ফিরবেন। পরে রাতে বাসা থেকে গুলশান কার্যলয়ে এসে দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

প্রসঙ্গ, গত ৩ জানুয়ারি থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুলশানের নিজ কার্যালয়ে অবরুদ্ধ রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *