জম্মু ও কাশ্মীরের লাদাকের সীমান্ত এলাকায় তুষার ধসে চার ভারতীয় সেনা নিহত হয়েছেন।

সেনাবাহিনীর উত্তরাঞ্চলীয় কমান্ডের মুখপাত্র কর্নেল এসডি গোস্বামী বলেন, পাঁচ সেনা দলের গাড়িটি লেহ জেলার চ্যাঙ্গলা গ্রাম পার হওয়ার সময় তুষারধসের কবলে পড়ে। উদ্ধারকারী দল চার সেনার মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে এক সেনা।

জেলা কর্মকর্তা স্বাগত বিশ্বাস বলেন, উদ্ধারকারীরা এসে নিহতদের লাশ উদ্ধার করে। লেহ জেলা শ্রীনগর থেকে প্রায় ৪৩৫ কিলোমিটার পূর্বে অবস্থিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *