রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও পুলিশ মোতায়েন করা হয়েছে। রোববার সকাল ৬টা থেকে পুলিশ মোতায়েন করা হয়।

সরেজমিনে দেখা গেছে, কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নিয়েছেন। পাশাপাশি একটি জলকামান ও একটি সাঁজোয়া যান মোতায়েন করা হয়েছে।

তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যালয়ের সামনে অবস্থান করলেও নয়াপল্টনে বিএনপির কয়েকজন কর্মচারী পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করছেন।

সকাল সাড়ে ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিএনপির কোনো নেতাকে কার্যালয়ে আসতে দেখা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *