তিন ফ্র্যাঞ্চাইজি দল ও বিসিবি নর্থ জোনসহ চার দল নিয়ে শুরু হল বাংলাদেশ ক্রিকেটে লিগের (বিসিএল) ওয়ানডে টুর্নামেন্ট। রোববার দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকগন নতুন (ওয়ানডে ভার্সন) এ টুর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী ম্যাচে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে প্রাইম ব্যাংক সাউথ জোন ও ইসলামী ব্যাংক ইস্ট জোন। টস জিতে ইস্ট জোনের অধিনায়ক মুমিনুল হক প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। ব্যাটিংয়ে নামেন মাশরাফি বিন মর্তুজার দল সাউথ জোনের দুই ওপেনার সৈকত আলী ও ইমরুল কায়েস। দিনের অপর ম্যাচে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে বিসিবি নর্থ জোন ও ওয়ালটন সেন্ট্রাল জোন। বিসিএলে অংশ নেওয়া চারটি দল একবার করে পরস্পরের বিপক্ষে খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ফাইনালে উঠবে। আগামী ১১ এপ্রিল শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে বিসিএলের ওয়ানডে পর্ব। REPORT:Jamilur Rahman Post navigation বিসিবি’র চুক্তি বাতিল সাহারার সঙ্গে নারাইন বৈধ অ্যাকশনের ছাড়পত্র পেলেন