উত্তর আফ্রিকার দেশ মরোক্কোর দক্ষিণাঞ্চলীয় তান-তান শহরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৩১ জন নিহত হয়েছে। দুর্ঘটনায় আরো ৯ জন আহত হয়েছেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টার আগে এ দুর্ঘটনা ঘটে।

হতাহতদের মধ্যে বেশ কয়েকজন ক্রীড়াবিদ রয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম। আহতদের স্থানীয় হাসপ‍াতালে ভর্তি করা হয়েছে।

তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *