সৌদি আরবের প্রধান ধর্মীয় নেতা হিসেবে বিবেচিত ওয়াহাবি মুফতি বলেছেন, কেউ যদি তাঁর স্ত্রীর শরীর বা দেহের অংশ কেটে খান, তাহলে দু’জনের শরীর এক বলে বিবেচিত হবেন। এই ফতোয়াকে স্বামীর প্রতি স্ত্রীর আত্মত্যাগ ও আনুগত্য এবং এক দেহে বিলীন হওয়ার ব্যাপারে স্ত্রীর আগ্রহের নিদর্শন বা প্রমাণ হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে।

একজন পুরুষের চরম খিদে পেলে তিনি তাঁর স্ত্রীকে কেটে টুকরো টুকরো করে খেতে পারবেন সৌদি আরবের প্রধান ধর্মীয় নেতা গ্র্যান্ড মুফতি আবদুল আজিজ বিন আবদুল্লাহ এমন একটি ফতোয়া দিয়েছেন বলে দাবি করেছে সংবাদমাধ্যম। বৃহস্পতিবার সৌদির বেশ কয়েকটি স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এ খবর দিয়েছে ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস।

তবে মুফতি আবদুল আজিজ বিন আবদুল্লাহ এই ফতোয়ার বিষয়টি অস্বীকার করেছেন। আরব নিউজকে তিনি বলেছেন, যারা ইসলামের শত্রু, তারাই এমন মিথ্যে প্রচারণা করছেন।

লন্ডনভিত্তিক দৈনিক আলকুদস আল আরাবিয়া জানিয়েছে, এই ফতোয়া নিয়ে সৌদি আরবে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। গণমাধ্যমে ও সোশ্যাল সাইটে এ নিয়ে বিতর্ক, বিদ্রূপ তৈরি হয়েছে।

তবে এ ফতোয়ার ব্যাপারে ওই মুফতির ওয়েবসাইটে কোন তথ্য পাওয়া যায়নি এবং সৌদির ধর্মীয় কর্তৃপক্ষও এই ধরণের ফতোয়ার কথা অস্বীকার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *