: মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র সাবেক পরিচালক জেনারেল ডেভিড পেট্রাউসকে রাষ্ট্রীয় গোপন তথ্য নিজ রক্ষিতাকে যোগানোর দায়ে দু’বছরের স্থগিত কারাদ- দেয়া হয়েছে। এ ছাড়া তাকে এক লাখ ডলার জরিমানাও করা হয়েছে। বিচারে দোষ স্বীকারের পর তাকে এ শাস্তি দেন নর্থ ক্যারোলিনার চারলোটি’র বিচারক ডেভিড কিসলার । পেট্রাউস তার জীবনী লেখিকা পাওলা ব্রডওয়েলের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। পরকীয়ার জেরে ২০১২ সালের নভেম্বরে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ প্রধানের পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন তিনি। সিআইএ’র প্রধান হিসেবে যোগ দেয়া আগে আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন বিদেশি বাহিনীর প্রধানের দায়িত্ব পালন করেছেন সাবেক জেনারেল পেট্রাউস। পরকীয়ার ঘটনা নিয়ে তদন্ত চলাকালে মার্কিন অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা এফবি আই’কে মিথ্যা তথ্য দিয়েছিলেন সাবেক জেনারেল পেট্রাউস। পরে তিনি স্বীকার করেন, মার্কিন জাতীয় প্রতিরক্ষা বিষয়ক অতি গোপন তথ্য সংবলিত আটটি ‘ব্ল্যাক বুক’ পাওলা ব্রডওয়েলকে দিয়েছিলেন তিনি। রায়ের পর আদালত ভবন থেকে দেয়া সংক্ষিপ্ত বিবৃতিতে নিজ আচরণে দুঃখ প্রকাশ করেন সাবেক জেনারেল পেট্রাউস। অবশ্য তার পরিবার বা পাওলা ব্রডওয়েলের প্রতিক্রিয়া এখনো জানা যায় নি। এখানে উল্লেখ্য, পেট্রাউসের যৌন কেলেঙ্কারি ঘটনা প্রথম প্রকাশিত হওয়ার পর তা আফগানিস্তানের তালেবান মহলে হাসির খোরাক যুগিয়েছিল। বার্তা সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক এক তালেবান নেতা সে সময় অট্টহাসিতে ফেটে পড়ে পেট্রাউসকে তার ভাষায় ‘বেজন্মা’ হিসেবে অভিহিত করেছিলেন। তিনি বলেন, তার ভাষায়, “লোকটা একটা বেজন্মা ছাড়া আর কিছু নয়। অবশ্য সব আমেরিকানই এ রকম। এ সব ঘটনা তাদের সমাজে নতুন কিছু নয়।” Post navigation ড্রোন হামলায় জিম্মি নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্রের ক্ষমাপ্রার্থনা শ্রমিক দিবসে মালয়েশিয়া মাতাতে আসছে বারী সিদ্দিকী ও আঁখি আলমগীর