দুই সিটি করপোরেশন (ঢাকা উত্তর, দক্ষিণ) ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব দিয়ে পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অধি শাখা ৬-এর উপসচিব হাবিবুর রহমান স্বাক্ষরিত পরিপত্রটি জারি করা হয়।

পরিপত্রে বলা হয়েছে, অবাধ, সুষ্ঠু ও নিরেপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আন্তরিকভাবে বিশ্বাস করে। ভোটকেন্দ্র গুলোতে ভোটাররা যাতে নির্বিঘেœ ভোট দিতে পারে এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে প্রতিটি কেন্দ্রে ২২ জন করে পুলিশ ও আনসার নিযুক্ত থাকবে। এ ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে ২৪ জন করে পুলিশ ও আনসার নিযুক্ত থাকবে।

প্রতিটি কেন্দ্রে ২২ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্য সাতজন (অস্ত্রসহ) পুলিশ এবং ১৫ জন আনসার থাকবে। সাতজন পুলিশের মধ্যে একজন এসআই, একজন এএসআই এবং পাঁচজন কন্সটেবল নির্বাচনী কেন্দ্র গুলোতে থাকবে।

আপরদিকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র গুলোতে ২৪ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে তিনজন অস্ত্রসহ উপস্থিত থাকবে।

এ ছাড়া ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ৩৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। ঢাকা উত্তরে দায়িত্বে থাকবেন ৯ জন, দক্ষিণে দায়িত্বে থাকবেন ১৪ জন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনে ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *