ভারতে ১৪ বছর কারাবাসের পর দুই বাংলাদেশি যুবককে ফেরত দিয়েছে ভারতের ইমিগ্রেশন পুলিশ।

রোববার রাতে ট্র্যাভেল পারমিটের মাধ্যমে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করে।

ফেরত দেওয়া যুবকরা হলো- বাগেরহাট জেলার মড়লগঞ্জের শেখ মোস্তাফা কামালের ছেলে মিজানুর রহমান (৩৭) ও আবুল হাওলাদারের ছেলে সাইফুল ইসলাম (৩৫)।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশ জানায়, দালালদের মাধ্যমে চাকরির আশায় ১৪ বছর আগে ওই দুই যুবক ভারতে যায়। ভারতে যাওয়ার পর সেখানকার পুলিশের হাতে ধরা পড়ে তারা। ভারতের দিল্লি পুলিশ বাংলাদেশিদের অবৈধ অনুপ্রবেশের অভিযোগে সেখানকার নির্যাতনকারী তেহার নামক জেল খানায় পাঠায়। তারপর ১৪ বছর কারাভোগ শেষে দুই দেশের চিঠি চালাচালির একপর্যায়ে ভারত সরকার বিশেষ ট্র্যাভেল পারমিটের মাধ্যমে তাদের বাংলাদেশে পাঠায়।

বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান তাদের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *