সিটি নির্বাচন নিয়ে ‘মওসুসে’র মতো অজানা-অচেনা তথাকথিত ভুইফোঁড় কোনো সংস্থার রিপোর্ট বা সার্টিফিকেট বিএনপি মেনে নেবে না বলে জানিয়েছেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন। একই সঙ্গে সিটি নির্বাচনে ‘মওসুসে’র সকল কার্যক্রম প্রত্যাখ্যানের ঘোষণাও দিয়েছে দলটি।

সোমবার দুপুর পৌনে ১টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সিটি নির্বাচন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ড. রিপন বলেন, যৌথবাহিনীর নামে আওয়ামী লীগের নেতাকর্মীরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে বিএনপির নেতাকর্মীদেরকে হয়রানি করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *