ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে দালাল বিরোধী অভিযান চালিয়ে হাসপাতালের দালাল ও বিভিন্ন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিসহ ১০ জনকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ।

সোমবার বেলা ১১টার দিকে তাদেরকে আটক করা হয়। তবে আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, সদর হাসপাতালে দালালদের জন্য সাধারণ রোগীরা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এই অভিযোগের প্রেক্ষিতে সদর হাসপাতলে সোমবার অভিযান চালানো হয়। অভিযান চলাকালে দালাল সন্দেহে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিসহ ১০ জনকে আটক করা হয়েছে।

তবে দালাল ছাড়া বাকি আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হবে বলেও জানান ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *