মেক্সিকোতে মাদক পাচারকারীরা একটি সামরিক বিমান গুলি করে ভূপাতিত করেছে। এতে তিন সেনাসহ অন্তত সাতজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। শুক্রবার দেশটির জেলিস্কো প্রদেশে এ ঘটনা ঘটে।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, বন্দুকধারীরা গুলি করার পর বিমানটিতে আগুন ধরে যায়। এতে বিমানটি জরুরি অবতরণ করে। এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, এ হামলার পেছনে নিউ জেনারেশনের মাদক ব্যবসায়ীদের হাত রয়েছে।

জেলিস্কোর গভর্নর অ্যারিস্টোটলস স্যান্ডোভাল বলেছেন, ওই হামলায় সাতজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। তিনি বলেন, মাদকপাচার গ্রুপের সদস্যরা প্রতিশোধ হিসেবে ওই হামলা চালিয়েছে। কারণ এর আগে তাদের নেতাদের ওপর অভিযান চালিয়েছে নিরাপত্তাবাহিনী।

অন্যদিকে, শুক্রবার রাজ্যের বেশ কিছু এলাকায় সহিংসতার ঘটনা ঘটে।

গত দুই মাসে মাদক পাচারকারীদের হামলায় অন্তত ২০ পুলিশ সদস্য নিহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *