জাপানের উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূলে ৬.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)। তবে, এ ঘটনায় কোনো ক্ষয়-ক্ষতির সংবাদ পাওয়া যায়নি। বুধবার ভোরে এ ভূ-কম্পন আঘাত হানে। ভূ-কম্পনটির উৎপত্তিস্থল ছিল প্রশান্ত মহাসাগরের ৩৮.৯ কিলোমিটার গভীরে। এ ভূ-কম্পনের পরে কোনো সুনামি সতর্কতা জানায়নি জাপানের আবহাওয়া বিভাগ। কিন্তু নিকটবর্তী ওফুনাতো ও শিনকানসেন শহরে সাময়িক বন্ধ রাখা হয়েছে বুলেট ট্রেনসহ সব ধরনের ট্রেন সার্ভিস। Post navigation ২১ মে কলা বাগান মাঠে অনুষ্ঠিত হবে কনসার্ট ফর নেপাল নেপালে ফের বড় ধরনের ভূমিকম্প, নিহত ৪১