দরিদ্র জনগোষ্ঠীকে উৎপাদনের সকল পর্যায়ে সম্পৃক্ত করতে পারলে একদিকে ব্যবসায়ীরা লাভবান হবে অন্যদিকে দরিদ্রদেরও আয় বাড়বে। এ ক্ষেত্রে সরকার সহযোগিতা করলে বাংলাদেশে বাজার ভিত্তিক তথা বেসরকারি খাতের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সম্ভব।

রোববার বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান-বিআইডিএস ও ক্যাটালিস্ট এর যৌথ উদ্যোগে বাজার ভিত্তিক অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে বাংলাদেশের সম্ভাবনা শীর্ষক এক সেমিনারে এসব কথা বলা হয়।রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এ সেমিনারে আগত অতিথিরা বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি দরিদ্র বান্ধব উন্নয়নে বেসরকারি খাতকে আরও বেশি সংযুক্ত করার বিরাট সম্ভাবনা আছে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন, পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনৈতিক বিভাগের সদস্য ড. শামসুল আলম। বিআইডিএস এর গবেষণা পরিচালক ড. বিনায়ক সেন এর সভাপতিত্বে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ড. আবুল বাশার ও ড. নাজনীন আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *