ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার আমিন নগর গ্রামে পুকুরের পানিতে ডুবে দুসহোদর শিশুর মৃত্যু হয়েছে। এলাকাবাসী সূত্রে জানাগেছে,বাড়ির পাশের একটি পুকুর থেকে মঙ্গলবার রাত পৌনে ১১ দিকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত্যু সহোদররা হলো আমিন নগর গ্রামের জসিম উদ্দিনের ছেলে ইব্রাহিম (১০) ও মোজাহিদ (৮)। এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম শাহিন জানান,শিশু দুটি মঙ্গলবার বিকেলে বাড়ির পাশে খেলা করছিল। সন্ধ্যা পার হয়ে গেলেও তারা বাসায় না ফেরায় পরিবারের লোকজন ও প্রতিবেশিরা খোজাখুঁজি করে । খোজাখুঁজি একপর্যায়ে রাত পৌনে ১১ দিকে বাড়ির পাশের একটি পুকুরে তাদের মৃতদেহ পাওয়া যায়। Post navigation কক্সবাজারে বিজিপি’র গুলিতে এক বিজিবি সদস্য আহত বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থির উন্নতি