দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে ফিল্ড আম্পায়ার হিসেবে থাকছেন বাংলাদেশের তিন আম্পায়ার এনামুল হক মনি, আনিসুর রহমান ও শরফুদ্দৌলাহ ইবনে শহিদ সৈকত। তবে টেস্ট সিরিজের দুটি ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে রাখা হয়নি কোনো বাংলাদেশি আম্পায়ারকে। ৫ ও ৭ জুলাই মিরপুরে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি ম্যাচ দু’টিতে ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন বাংলাদেশিরাই। প্রথম টি-টোয়েন্টিতে মাঠে থাকবেন আম্পায়ার এনামুল হক মনি ও ইবনে শহিদ সৈকত। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে থাকবেন আনিসুর রহমান ও এনামুল হক মনি। মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ইবনে শহিদ সৈকতের সঙ্গে আম্পায়ারিংয়ে দাঁড়াবেন ইংল্যান্ডের মাইকেল গফ। দ্বিতীয় ম্যাচে এনামুল হক মনির সঙ্গী হবেন ইংল্যান্ডের আরেক আম্পায়ার রে ইলিংওয়ার্থ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ফের ইবনে শহিদ সৈকতের সঙ্গী হবেন মাইকেল গফ।REPORT:Jamilur Rahman Post navigation টাইগারদের জয়ে রোমাঞ্চিত হাথুরুসিংহে ফতুল্লার ৩০ গজে একসঙ্গে চার ব্যাটসম্যান!