রাজধানীর পল্টন, মতিঝিল ও শাহবাগ থানার চার মামলায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসানের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার সিএমএম আদালত। বুধবার শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শামসুল আরেফিনের আদালত। রাজীব আহসানের আইনজীবী সানাউল্লাহ মিয়া এ তথ্য নিশ্চিত করেন। বেলা ১১টার দিকে রাজীবকে আদালতে হাজির করে তিন থানার নাশকতার আট মামলায় মোট ৫০ দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ। এ আবেদনের পরিপ্রেক্ষিতে পল্টন থানার দু’টি এবং মতিঝিল ও শাহবাগ থানার একটি করে মামলায় রিমান্ড মঞ্জুর করেন আদালত। উল্লেখ্য, গত ১৯ জুলাই রাত সাড়ে ১১টার দিকে পটুয়াখালীর লেবুখালী ফেরিঘাট থেকে একটি মাইক্রোবাস ও মাদকসহ রাজীবকে গ্রেফতার করে পুলিশ। এ সময় গাড়িতে তার সঙ্গে থাকা আরও চারজনকেও গ্রেফতার করা হয়। Post navigation ইমরান সরকারের জীবন বৃত্তান্ত চেয়েছে আদালত ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৬শ কোটি টাকার বাজেট