লাওসে চলতি সপ্তাহের গোড়ার দিকে খারাপ আবহাওয়ার কারণে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২০ জনের বেশি লোক নিখোঁজ হয়েছে। বুধবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেপিএল এ এ তথ্য জানায়। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সোমবার দুপুর একটার পর (গ্রিনিচ মান সময়০৬০০) এ ঘটনা ঘটে। হেলিকপ্টারটি তখন উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ সিয়াংহাউয়াং ও হাউয়াফানে যাচ্ছিল। খবর এএফপি’র। প্রতিবেদনে বলা হয়, ‘ওড়ার পরপরই অ্যাভিয়েশন কন্ট্রোল সেন্টারের সঙ্গে হেলিকপ্টারটির যোগাযোগ বন্ধ হয়ে যায়। হেলিকপ্টারটিতে ৪ ক্রু ও ১৯ যাত্রী ছিল।’ নিখোঁজদের সন্ধানে উদ্ধারকর্মীরা তল্লাশি চালিয়ে যাচ্ছে। এদিকে খারাপ আবহাওয়ার কারণে আকাশ পথে তল্লাশি চালানোর আহ্বান জানানো হয়েছে। Post navigation মাত্র চার ঘণ্টায় চাঁদে অবতরণ বরখাস্ত হলেন মেক্সিকোর কোচ হেরেরা