musfik_bd_cricket_swadeshnews24জীবনে বেঁচে থাকার জন্য বন্ধুর কোন বিকল্প নেই। বন্ধু দরকার হয় বছরের ৩৬৫টা দিনই। কিন্তু তার মাঝেও একটি দিনকে আলাদা করে উদযাপন করা হয় বন্ধুত্বকে সম্মান জানানোর জন্য, সেটাই বিশ্ব বন্ধু দিবস। আর আজকের এই বিশেষ দিনে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দলের দুই ক্রিকেটার মুশফিকুর রহিম ও সাব্বির রহমান। মুশফিক লিখেছেন, একসাথে উদযাপন করার জন্য বন্ধুদের হয়তো কোন বিশেষ দিন না হলেও চলে, তবে আজকের এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় বন্ধুদের সাথে আমাদের হৃদ্যতার বন্ধনের কথা। আমার সকল ভক্তদের, বিশেষ করে বগুড়া জেলা স্কুল ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের জানাই বন্ধু দিবসের শুভেচ্ছা। যদিও আমি খুব বেশী সময় দিতে পারি না, তবে আমার মনে তোমাদের সবার জন্য বিশেষ জায়গা আছে। সবার জন্য ভালবাসা।’ সাব্বির রহমান তার ফেসবুক একাউন্টে নিচের ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘সবাইকে বন্ধু দিবসের শুভেচ্ছা!’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *