e1e2ee2a4c945d1d7479fd138e1b9efa-Untitled-1-e1438540964279ভারতে সিনেমার সবচেয়ে ব্যয়বহুল ছবি ‘বাহুবলী: দ্য বিগিনিং’ টিমকে ধন্যবাদ জানিয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান।

আজ রোববার নিজের টুইটার অ্যাকাউন্টে করা এক পোস্টে শাহরুখ ‘বাহুবলী’ সিনেমাটি তৈরির সঙ্গে সম্পৃক্ত সবাইকে এ সিনেমার মাধ্যমে অনুপ্রেরণা দেওয়ার জন্য ধন্যবাদ জানান।

বলিউড সুপারস্টার আরও লেখেন, ‘আপনি কোনো উচ্চতা ছুঁতে চাইলে, আকাশই সর্বোচ্চ সীমা।’

উল্লেখ্য গত ১০ জুলাই তেলেগু, তামিল ও মালয় এ তিনটি ভাষায় মুক্তি পায় বাহুবলী সিনেমাটি। মুক্তির মাত্র নয় দিনের মাথায় সিনেমাটি প্রথমবারের মতো ভারতের ইতিহাসে সর্বোচ্চ তিন শ কোটি রুপি আয় করে।

এস এস রাজামৌলি পরিচালিত বাহুবলী এক রাজপুত্রের গল্প নিয়ে নির্মিত। শৈশবেই মার সঙ্গে রাজ্য ছাড়তে হয় তাকে। পরে সেই-ই আবার সিংহাসনের দখল নিতে ফিরে আসে। কিন্তু তার আগে তাকে লড়তে হয় বিশাল এক সেনাবাহিনীর বিরুদ্ধে। ছবিতে ভালো ও মন্দের মধ্যকার যুদ্ধকে প্লট হিসেবে নেওয়া হয়েছে।

২৫০ কোটি রুপি ব্যয়ে নির্মিত বাহুবলী ছবিতে অভিনয় করেছেন আনুশকা শেঠী, রানা দাগুবতী, তামান্না ও প্রভাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *