আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধা সরকারি কলেজে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের উদ্যোগে গতকাল বুধবার নবীণ বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছাত্রফ্রন্ট কলেজ শাখার সভাপতি শওকত মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বাসদ সমন্বয়ক কমরেড গোলাম রব্বানী, ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় নেতা কিবরিয়া হোসেন, যুগেশ ত্রিপুরা, আরিফুল ইসলাম, আসাদুজ্জামান, লিজা আকতার, নবীণ শিক্ষার্থী তৌফিক আহমেদ, শাহী মিয়া প্রমুখ। বক্তারা বলেন শিক্ষার সামগ্রিক দায়িত্ব সরকারকে গ্রহণ করতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে শিক্ষা সংকট দুর হবে না। প্রয়োজনীয় অবকাঠামো এবং শিক্ষক নিয়োগ করার মাধ্যমে শিক্ষা সংকট দুর করার আহবান জানান তারা। এর আগে কলেজ ক্যাম্পাসে একটি র্যালী বের করা হয়। পরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। Post navigation গাইবান্ধা শহর রক্ষা বাঁধের ভাঙন ঠেকাতে বাঁশের পাইলিং বাঁধের মাটি কেটে বাঁধ রক্ষার চেষ্টা গাইবান্ধায় প্রাক-শৈশব যতœ ও শিক্ষা করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা