যেদিন বাংলাদেশ সফর নিয়ে সিদ্ধান্ত জানাবে অস্ট্রেলিয়া, একই দিনে আনুষ্ঠানিক বিবৃতি জানালো বাংলাদেশ ক্রিকেট বোর্ডও(বিসিবি)। মূলত, নিরাপত্তা ব্যবস্থার বিবরণ তুলে ধরেই গণমাধ্যমে এমন বার্তা দিলো বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি জানিয়েছে, বাংলাদেশ সরকারের সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পূর্ণ চুক্তি রয়েছে বিসিবির। তাই বাংলাদেশে আন্তর্জাতিক ক্রিকেট আয়জন পুরোপুরি নিরাপদ। একই সঙ্গে বোর্ডের দাবি, একটি মহল সাম্প্রতিক সময়ে প্রমাণ করার চেষ্টা করছে বাংলাদেশ নিরাপদ নয়। তবে এর সঙ্গে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের কোন সম্পর্ক নেই। বিজ্ঞপ্তির বরাত দিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘এই সিরিজকে কেন্দ্র করে অস্ট্রেলিয়াদলকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে কোন কমতিই রাখিনি। বাংলাদেশগ সরকার ও বিসিবি আন্তর্জাতিক ক্রিকেটের নিরাপত্তা দিতে পুরোপুরিভাবে বদ্ধপরিকর। অস্ট্রেলিয়া দলকে যে নিরাপত্তা দেওয়া হচ্ছে, সেটা রাষ্ট্রপ্রধানকে দেওয়া হয় যা কিনা আন্তর্জাতিক ক্ষেত্রে অতুলনীয়।’ পাপন সিরিজের ব্যাপারে আশাবাদ প্রকাশ করে আরো বলেন, ‘আমরা এখনো আশা প্রকাশ করছি ক্রিকেট অস্ট্রেলিয়া খুব শিগগির ঢাকা সফরের জন্য নতুন তারিখের ঘোষণা দেবে। একই সঙ্গে আমরা কিছু উত্তেজনাপূর্ণ কিছু ক্রিকেট দেখতে পারবো। ক্রিকেটার, সমর্থক থেকে শুরু করে এর সঙ্গে সংশ্লিষ্ট সবাই এটাই প্রত্যাশা করে। প্রেস বিজ্ঞপতির মাধ্যমে পাপন জানিয়েছেন, এইমুহুর্তে পুরো বিশ্বজুড়েই ঝুঁকি রয়েছে। এটাই বাস্তবতা। এ কারণেই বোর্ড সবকিছু মোকাবেলায় যথাসম্ভব সবধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। বিসিবি মনে করে কোন প্রকারেই এই সিরিজ অনুষ্ঠিত না হওয়ার কারণ নেই Post navigation তিন ওভারেই তিন উইকেট, বিপর্যয়ে বাংলাদেশ অস্ট্রেলিয়ার সফর স্থগিত! ‘আইসিসি’র দ্বারস্থ হবে বাংলাদেশ’