আরজে রাফি,স্বদেশ নিউজ২৪.কমঃ বিপিএলের প্লেয়ার বাই চয়েজ – লটারিতে আইকন সাকিব আল হাসানসহ দেশি-বিদেশি বেশ কিছু তারকা ক্রিকেটারদের দলে নিয়েছিল রংপুর রাইডার্স। রবিবার এক ইমেইল বার্তার মাধ্যমে গণমাধ্যমকে তারা জানিয়েছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মিসবাহ উল হকও বিপিএলে আসছেন এই ফ্রাঞ্চাইজিতে। এছাড়া এবারের আসরে রংপুর রাইডার্সের জার্সি স্পনসরের স্বত্ব পেয়েছে দেশের স্বনামধন্য কেবল কোম্পানি বিবিএস কেবল। এ উপলক্ষ্যে রোববার রাজধানীর গুলশানে রংপুর রাইডার্সের কার্যালয়ে চুক্তি সাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রংপুর রাইডার্সের চেয়ারম্যান জনাব মোস্তফা রফিকুল ইসলামসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বিবিএস কেবলসের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার, পরিচালক ইঞ্জিনিয়ার মোর্শেদ চৌধুরী ও ইঞ্জিনিয়ার মো:রুহুল মজিদ উপস্থিত ছিলেন। বাংলাদেশ বিল্ডিং সিস্টেম লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান বিবিএস কেবলস, বিপিএলের গেলো দু আসরেও সম্পৃক্ত ছিল ভিন্ন দুটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে। বিপিএলের পাশাপাশি দেশের খেলাধুলার উন্নয়নেও বিবিএস কাজ করতে চায় বলে জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। সুত্রঃপ্রিয়.কম Post navigation আজই সিরিজ জয় নিশ্চিত করতে চায় বাংলাদেশ সানির পর মাশরাফির আঘাত