Tamimরাফিঃ ম্যাচের আগেই তিনি বলে রেখেছিলেন এই ম্যাচে দু’দলের কেউ সেঞ্চুরি করে ফেলতে পারেন। রানের দিক থেকে কেউ সেঞ্চুরি করতে অবশ্য পারেননি। তবে, খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে অন্যরকম এক সেঞ্চুরি পেয়ে গেলেন ম্যাচের আগে ভবিষ্যদ্বানী করা তামিম ইকবাল খান।

আর সেটা হল ছক্কার সেঞ্চুরি। সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ টি ছক্কা পেয়ে গেলেন তিনি। ইনিংসের তৃতীয় ওভারের শেষ বলে মিড উইকেটের উপর দিয়ে উড়িয়ে মেরে এই মাইলফলকে পৌঁছে যান দেশ সেরা এই ওপেনার।

টেস্টে তামিমের ছক্কা ২৭টি, ওয়ানডেতে ৬২, আর টি-টোয়েন্টিতে এটা তার ১১তম। বাংলাদেশিদের মধ্যে ৯২টি ছক্কা নিয়ে দুই আছেন মুশফিকুর রহিম। তিন নম্বর নামটা শুনলে ভড়কে যেতে পারেন পাঠকরা – মাশরাফি বিন মুর্তজা; ৮৯ টি ছক্কা।

চার নম্বরে থাকা সাকিব আল হাসানের ছক্কার সংখ্যা ৭০ টি। ওয়ানডে আর টি-টোয়েন্টি মিলিয়ে ৪৯৯ ইনিংসে ব্যাট করে ৪৬৭টি ছক্কা হাঁকিয়েছেন আফ্রিদি। আন্তর্জাতিক ক্রিকেটে চার শর বেশি ছক্কা আর আছে কেবল গেইলের। ৪৮৯ ইনিংসে গেইল মেরেছেন ৪২৩টি ছক্কা।

তামিম ক্রিজে ছিলেন ২৪ বল। তাতে ওই এক ছক্কা আর তিন চারে করেছেন ২৯ রান। তাকে সাজঘরে ফিরিয়ে দেন গ্রায়েম ক্রিমার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *