2016_02_05_14_28_45_zS7JW9q2LStDRQXMw2F0GzRHDlsPVL_originalসম্পাদনায়- সাইমুর রহমান, স্বদেশ নিউজ২৪.কম: সকল জল্পনা কল্পনা আর গুঞ্জনের অবসান ঘটিয়ে  ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’ খ্যাত হলিউডের তারকা অভিনেতা ভিনডিজেলের সঙ্গে শুটিং দিয়ে হলিউডে অভিষিক্ত হলেন বলিউড সুন্দরী দীপিকা পাডুকোন।

গেল বছরের শেষ থেকেই শোনা যাচ্ছিল হলিউডে পা দিতে যাচ্ছেন বলিউডের মাস্তানি খ্যাত অভিনেত্রী দীপিকা পাডুকোন। ধীরে ধীরে সেই গুঞ্জনই সত্য হল।

সম্প্রতি ভিন ডিজেলের সঙ্গে ‘ট্রিপল এক্স’ সিরিজের নতুন ছবিতে অভিনয় করতে কানাডায় পৌঁছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। আর প্রথমবারের গতকাল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জেন্ডার কেজ’। আর প্রথম দিনের শুটিংয়ে ভিন ডিজেলের সঙ্গে দেখা মিললো দীপিকার!  আর শুটিং স্পটের বেশকিছু ছবি ইনস্টাগ্রাম হয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াছড়ি।

উল্লেখ্য, গেল বছরের ১৮ ডিসেম্বর যখন বলিউডে নিজের অভিনীত ছবি ‘বাজিরাও মাস্তানি’ মুক্তি পায়, তখনই হলিউডে যাত্রার বিষয়টি পরিষ্কার হয় দীপিকা পাডুকোনের। সামাজিক যোগাযোগ মাধ্যমে হলিউডের সুপারস্টার অভিনেতা ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’ খ্যাত ভিন ডিজেলের সাথে একটি ছবিও তখন পোস্ট করেছিলেন দীপিকা। এরপর থেকে দীপিকাকে নিয়ে পুরো ইন্ডাস্ট্রিতে জোর গুজব ছড়িয়ে পরে যে, ভিন ডিজেলের সাথে ‘ট্রিপল এক্স’-এর নতুন ফ্র‌্যাঞ্চাজিতে অভিনয় করছেন দীপিকা। কিন্তু শেষ পর্যন্ত এমন গুজবই সত্যি হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *