Screenshot_4-compressed(1)

দুবাইতে পর্দা উঠেছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল)। নিজেদের প্রথম ম্যাচে শুক্রবার করাচির কিংসের হয়ে মাঠে নামেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বল হাতে চার ওভারে ২৬ রানের বিনিময়ে তুলে নেন একটি উইকেট। এরপর ব্যাট হাতে ঝড়ো হাফসেঞ্চুরি করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

ম্যাচ শেষে তাই অনুমিতই ছিলো ম্যাচ সেরার পুরষ্কার পাচ্ছেন সাকিবই। কিন্তু পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে রমিজ রাজা ভুল করে ম্যান অফ দ্যা ম্যাচ ঘোষণা করেন লেন্ডন সিমন্সকে। যদিও পরে ভুল বুঝতে পেরে সাকিবকেই ডেকে নেন তিনি।

ম্যাচে ৬১ রান করা লেন্ডন সিমন্সকে বাউন্ডারি এওয়ার্ড দিয়ে রমিজ রাজা বললেন, ‘প্লিজ স্টে অন ইউ উইল রিসিভ দা ম্যান অফ দ্যা ম্যাচ অলসো।’

কিন্তু কিছুক্ষন পরেই ভুল ভাঙে তার। সাথে সাথেই তিনি দুঃখ প্রকাশ করে বললেন, ‘সরি সরি ইটস সাকিবস…ইউ অলরেডি গট ইওর এওয়ার্ড। সাকিব প্লিজ কাম ওভার এন্ড রিসিভ ইওর এওয়ার্ড।’

এরপর সাকিব পুরষ্কার বিতরণী মঞ্চে আসেন এবং পুরষ্কার বুঝে নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *