1431270962সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে এশিয়া কাপে খেলছেন না ওপেনার তামিম ইকবাল। দলের জন্য বরাবরই উড়ন্ত সূচনা এনে দেন তিনি। তার দলে না থাকাটা সবসময়েই চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। সেটা মানছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নিজেও। তাই আক্ষেপটা ঝরে পড়লো কন্ঠ থেকে।

তিনি বলেন, ‘তামিম বরাবরই ভালো ক্রিকেট উপহার দিয়ে থাকেন। এশিয়া কাপে তামিমের না থাকাটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। এশিয়া কাপে তামিম থাকলে ভালো হতো। এই ফরম্যাটে আমরা যেহেতু খুব ভালো করতে পারছি না। তাই পূর্ণাঙ্গ শক্তি নিয়ে মাঠ নামাটাই জরুরি।’

তামিমের পরিবর্তে দলে জায়গা হয়েছে আরেক ওপেনার ইমরুল কায়েসের। মাশরাফি এখন এই বাঁ-হাতির উপরও ভরসা রাখছেন।

তিনি আরও বলেন, ‘আমরা এখনো টি-টোয়েন্টিতে ভালো দল হয়ে উঠতে পারেনি। এজন্য আমরা কঠোর অনুশীলন করছি, সঙ্গে চেষ্টা রয়েছে সবার, কিভাবে আরো উন্নতি করা যায়। এশিয়া কাপে আমাদের চারটি ম্যাচ রয়েছে। আশা করি আমরা ভালো করব।’

এই মূহুর্তে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমির হয়েও দুর্দান্ত খেলছেন এই হার্ড হিটার। টুর্নামেন্টের সর্বোচ্চ ব্যক্তিগত রান সংগ্রাহকের তালিকাতেও সবার উপরে তিনি।

চলতি মাসের ২৪ তারিখ থেকে মাঠে গড়াবে এশিয়া কাপের আসর। টুর্নামেন্ট শেষ হওয়ার পরপরই থেকে বিশ্বকাপ খেলতে ভারতের প্লেন ধরবেন মাশরাফিরা। আশার খবর হলো, এশিয়া কাপে না পেলেও বিশ্বকাপে থাকছেন তামিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *